
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সকল লেখা

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, নখ তুলে ফেলার হুমকি
রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ও টাকা চুরির অভিযোগে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় কিশোরের হাত পায়ের নখ তুলে ফেলার হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে।

হাটে হাটে নতুন পাট দামে খুশি চাষিরা
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।

১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএমডিএর গভীর নলকূপ: পানি দেননি অপারেটর ৪০ বিঘা জমি চৌচির
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত বগুড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ রয়েছে। অভিযোগ উঠেছে, দাম নিয়ে বিরোধের জেরে বিএমডিএর নলকূপের অপারেটর কৃষকদের জমিতে পানি দেননি। পানির অভাবে অন্তত ৪০ বিঘা জমিতে এবার ধান চাষ করা যায়নি।

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক গার্মেন্টস ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাঁকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় তামান্না টেইলার্সে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাহেব আলী (২৫) বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাবা-মায়ের মাঝখানে ঘুমিয়ে থাকা শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল
রাজশাহীর দুর্গাপুরে বাবা-মায়ের মাঝখানে ঘুমিয়ে থাকা শাকিল খান (৪ মাস) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তবে মারা যাওয়া শিশুর বাবা-মা দুজনই বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওষুধ ভেবে হারপিক পান, বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে।

দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করা ধানে ৬ মাসের ভাতের জোগান হয় আয়মনার
স্বামী নেই। একমাত্র ছেলে রয়েছে, সে-ও থাকে আলাদা। নুন আনতে পান্তা ফুরায়। আয়-রোজগার বলতে দিনমজুরি ও ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করা ধান। এই ধান বিক্রির টাকা দিয়ে চলে বছরের প্রায় ৫ থেকে ৬ মাস।

দুর্গাপুরে নারীকে কুপিয়ে হত্যা
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আম্বিয়া খাতুন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জমিজমার দ্বন্দ্বে মামা-মামিকে কুপিয়ে জখম
রাজশাহী দুর্গাপুর উপজেলার শিবপুর গ্রামে মাঠে ধান লাগানোর সময় জমিজমা সংক্রান্তের জের ধরে মামা-মামিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠছে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
